প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর চিলড্রেন একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর চিলড্রেন একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি অর্জনকারী চাঁদপুর চিলড্রেন একাডেমির ২৯ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক জাকির হোসেন চৌধুরী, সুমন শীল চন্দ্র, বাবুল সর্দার, বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের ইনচার্জ রুহুল আমিন রাসেল।

এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর চিল্ড্রেন একাডেমি এই জেলা শহরের মধ্যে একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। আমরা শিক্ষার্থীদের পুঁথিগত পাঠদানের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর চিলড্রেন একাডেমির ২৯ জন শিক্ষার্থীর বৃত্তি পেয়েছে। এই অর্জন কেবল শিক্ষার্থীদেরই নয়, বিদ্যালয়ের সকল অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পর্ষদেরও। এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের সকলকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান ও সাবিনা ইয়াসমিনের যৌথ উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার জুঁই, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, জাকিয়া ইসলাম, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, সুমাইয়া মিম, শারমিন আক্তার, আফরিন আক্তার, ইতি রানী দেবনাথ, নাহিদ নিশাত, আরিজাসহ সকল শিক্ষকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন