প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

যে চলে গিয়েও রয়ে গেছেন সবার হৃদয়ে, স্মরণে সাজিদুল করিম মিয়াজী

নিজস্ব প্রতিনিধি

আজ ২৬ জুন শিক্ষানবিশ আইনজীবী মরহুম সাজিদুল করিম মিয়াজী-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাজীগঞ্জ বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

সাজিদুল করিম মিয়াজী ১৯৯০ সালের ১১ অক্টোবর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা গ্রামের করিম কোম্পানি বাড়ি (মিয়াজী বাড়ি)-তে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মরহুম হাজী শামসুল হক মিয়াজীর পুত্র এবং মরহুম আব্দুল করিম মিয়াজীর পৌত্র।

শিক্ষাজীবনে তিনি এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মনিষ্ঠা, ভদ্র আচরণ ও বিনয়ী স্বভাবের কারণে তিনি সহকর্মী ও পরিচিতজনদের কাছে সবার প্রিয় ছিলেন।

তিন ভাই ও পাঁচ বোনের পরিবারের সর্বকনিষ্ঠ তথা অষ্টম সন্তান ছিলেন সাজিদুল করিম মিয়াজী। তাঁর অকাল মৃত্যু পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।

তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন