চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষতা ও মেধা বিকাশের লক্ষ্যে সেবার আলো ইউথ ফাউন্ডেশন আয়োজিত ICT MCQ Olympiad–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে শাহরাস্তির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ ও দ্বাদশ শ্রেণির মোট ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, পরীক্ষাটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অলিম্পিয়াড সফলভাবে আয়োজনের জন্য সেবা ডায়াগনস্টিক সেন্টার, মেহার কালীবাড়ি-এর স্বত্বাধিকারী ও পরিচালক শাহেদুজ্জামান মজুমদার মিলন-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেবার আলো ইউথ ফাউন্ডেশন। পাশাপাশি শোরসাকের সমাজসেবক ফারুক হোসেন মিয়াজী ও নুরুল আজম সোহাগ-এর সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়।
এ ছাড়া সার্বক্ষণিক শ্রম ও সহযোগিতার জন্য চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ-এর প্রভাষক শাহজামাল মানিক এবং আব্দুল্লাহ আল নোমান (আজাদ)-এর অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার কেন্দ্র নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়-এর সভাপতি, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
সেবার আলো ইউথ ফাউন্ডেশন জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাবে তারা।

নিজস্ব প্রতিনিধি