প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের ঘোষেরহাটে পুনঃখননকৃত বিশ্বখালে মাছের পোনা অবমুক্ত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই খালেই অবমুক্ত করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা।
সোমবার (২৯ জুন) সকালে ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এর আগে গত ২০ জুন দুপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ইউনিয়নের ঘোষেরহাটে পুনঃখননকৃত বিশ্বখাল পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি উক্ত খালে মাছের পোনা অবমুক্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক চাঁদপুর সদর উপজেলার ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বিশ্বখালে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি রাকিব তানবিন, শাহমাহমুদপুরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ কাজী, যুবদল নেতা সুমন কাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন