মাদক ও নেশাখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ট্রাক শ্রমিকের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন। রেজি চট্টঃ-২১০১।
সোমবার (২৯ জুন) জেলা শহরের নতুন বাজারস্থ ট্রাকঘাট এলাকায় বিকাল সাড়ে ৪টায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ বেপারী, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন গাজী, কোষাধ্যক্ষ মোঃ বাবুল খান, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক গাজী প্রমূখ।
এসময় বক্তারা বলেন যেখানে মাদক ও নেশাখোরদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেখানে মাদক ব্যাবসায়ী ও নেশাখোররা ট্রাকঘাট এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। এদের বেশির ভাগই কিশোর গ্যাং। এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। এই কিশোর গ্যাং মাদক ব্যাবসায়ীদের ট্রাকঘাট এলাকায় এসব না করতে বলায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদের সহকর্মী মালেক দেওয়ানের উপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। । একি সাথে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

অনলাইন ডেস্ক