প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১২:৩৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের ভড়ঙ্গারচর সপ্রাবি’র সভাপতি হলেন প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫৫ নং ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।
গত ২৯ জুন (সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে সভাপতি সহ ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
মোঃ তাজুল ইসলাম হাওলাদার শিক্ষকতার পাশাপাশি সুনামের সাথে ভড়ঙ্গারচর হাওলাদার বাড়ি জামে মসজিদ ও দমকের গাঁও ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি এর আগেও সকলের সহযোগিতায় উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে- সহ সভাপতি পদে মুহাম্মদ শরীফ হাওলাদার, পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমরান হোসেন, এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- মরিয়ম আক্তার, শরীফ হাওলাদার, মোঃ মারুফ হোসাইন পাটওয়ারী, রাহাত বিন ইসলাম, মুক্তা আক্তার, সফিকুর রহমান, সুমন হাওলাদার, মোসাম্মৎ তানিয়া বেগম ও সুনিয়া খাঁন। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন