প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৯:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে মাদকব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩ জুলাই) গ্রেপ্তাকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, এসআই মো. আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আধারা এলাকা থেকে গিয়াস উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. নাদিম পাটোয়ারী (৩২), নাদিম পাটোয়ারীর সহযোগী আশ্বিনপুর গ্রামের মানিক পাটোয়ারীর ছেলে মারুফ পাটোয়ারী (২৯) কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
একইদিন এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকা হতে মো. নুরু প্রধানের ছেলে মো. মহসিন মিয়া (৪০) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন