চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৩নং মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত হলেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হোসেন।
গত ২৯ জুন (সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা।
মোঃ ওয়াসিম হোসেন বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে- সভাপতি পদে কবির হোসেন রনি, পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- মোঃ সাইফুল ইসলাম, রাবেয়া আক্তার, সাথী আক্তার, মোস্তফা পাটওয়ারী, মাওলানা ওয়াজিউল্যাহ, সুমন বকাউল, আকলিমা আক্তার, শারমিন আক্তার ও মোঃ হাবিবুর রহমান। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়।
এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।

মাসুদ হোসেন