চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যক্তিগত পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার দেশীয় মাছের পোনা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট সংলগ্ন বিশ্বখালে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ আনুষ্ঠানিকভাবে মাছের পোনাগুলো বিশ্বখালে অবমুক্ত করেন।
এ সময় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের পর সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের আন্তরিক উদ্যোগে বিশ্বখালের পুনঃখনন, খালের পাড়ে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এর আগে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় বিশ্বখালে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় তাঁর ব্যক্তিগত পুকুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা খালে ছেড়ে দেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে খাল-বিলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এলাকাবাসী প্রাকৃতিকভাবে মাছের প্রাপ্যতা থেকে উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন