প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ৫:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সিএনজি শ্রমিক সমিতির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মিছিল

মোঃ রাছেল, কচুয়া

কচুয়া-কাশিমপুর সড়কে ঘোষিত সিএনজি চালক সমিতির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন স্থানীয় সিএনজি চালক ও শ্রমিকরা। সোমবার (৬ জুলাই) সকালে কচুয়া পৌর বাজারে সিএনজি স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি চালক সমিতির মোট ১৩৫ জন নিবন্ধিত সদস্য রয়েছেন। সমিতির সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একটি মহল গায়ের জোরে এবং সম্পূর্ণ অবৈধভাবে একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করেছে। অথচ পূর্ব থেকেই সমিতির একটি বৈধ আহ্বায়ক কমিটি বিদ্যমান রয়েছে।

​বক্তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে যে সকল চালক ও শ্রমিকরা দলের পক্ষে সক্রিয় আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছিলেন, পরিকল্পিতভাবে তাদের নতুন এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কিছু সুবিধাভোগী ও নবাগত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা স্থানীয় চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

​সমাবেশ থেকে নেতৃবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। সেই সাথে সকল ড্রাইভার ও শ্রমিকের মতামতের ভিত্তিতে এবং স্বচ্ছ ভোটাভুটির মাধ্যমে প্রকৃত শ্রমিকদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

​বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূর্বের সিএনজি ড্রাইভার সমিতির আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন (১), মো. স্বপন (২), শ্রমিক নেতা জামাল হোসেন, মো. তানজিল এবং মো. কামাল হোসেন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন