প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১০:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টায় যুবক আটক

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।ধর্ষণ চেষ্টার ঘটনায় রাফি নামের (২০) এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (৭ জুলাই) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের প্রবাসী মো. ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে বাড়ির নিকটে রাস্তার পাশে ধর্ষণ চেষ্টা করে।এসময় ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে দিনদুপুরে খোলামেলা জায়গায় রাস্তার পাশে ধর্ষণ চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নেক্কারজনক ঘটনার  সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন