প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১০:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলবে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারি 

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাক্টর দিয়ে জমি হাল-চাষের মজুরির টাকা চাইতে গিয়ে মারধরের স্বীকার হয়েছে খোরশেদ আলম প্রধান নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাউজান পূর্বপাড়া জজ মেম্বারের বাড়ির সামনে।
ভুক্তভোগী এ ঘটনার বিচার পেতে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপ চায়। কিন্তু বিচার কার্য্যশেষ করতে দেরি হওয়ায় একই ঘটনার জেরে পুনরায় দু’পক্ষের মধ্যে মারামারি সংগঠিত হয় বলে এলাকাবাসী জানায়। খোরশেদ আলম গং বর্তমানে জিম্মি অবস্থায় জীবন যাপন করছেন এমন অভিযোগ করলেও ভাতিজা আল আমিন আহত অবস্থায় মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খোরশেদ আলম গংদেরকে বিবাদী করে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন আল-আমিন।
সরেজমিনে জানা যায়, খোরশেদ আলম প্রধান ট্রাক্টর দিয়ে আল আমিনের জমি হাল-চাষ করেন। ওই হাল-চাষের পাওনা টাকা চাওয়ায় আল আমিন ক্ষিপ্ত হয়ে খোরশেদ আলমকে তার বসত ঘরের সামনে মারধর করেন।
নামপ্রকাশে অনিচ্ছুক আধারা হাই স্কুলের ১০ম শ্রেনীর এক ছাত্র জানান, দিনমজুরী হিসেবে আল আমিনের জমিতে ভুট্রার বীজ রোপন করেছি। মজুরীর টাকা চাইলে উল্টো আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় আলআমিন।
খেটে খাওয়া এক শ্রমিক মুক্তার হোসেনের ছেলে মেহদী হাসান কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে এক হাজার টাকা জোর করে নিয়েছে আল আমিন। ওই টাকা চাইলে আমাকে ধমক দিয়ে বিদায় করে দেয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসহাক গাজী শ্রমিকের কাজের মুজুরীর টাকা ও ফার্মেসীর ঔষধ বাকিতে আনা টাকা চাওয়া মাত্র আমার গালে ৩/৪ টা থাপ্পড় মারে। আমি বিচার পাইনি।
মাছুমদা গ্রামের লোকমান নামে এক ব্যক্তি বলেন, আলআমিন ইউনিয়ন যুবদলে সাংগঠনিক সম্পাদক হওয়ায় সে সব সময়ে দলের প্রভাব খাটিয়ে এলাকার লোকজনের সাথে খারাপ আচরণ করে আসছে। এলাকার জিসান আহমেদ বলেন, খোরশেদ আলম দোকানের সামনে বসা ছিলো। এসময় আল আমিন এসে ৫/৭ ঘুষি মেরে পাশের বেড়ার সাথে মিশিয়ে ফেলে খোরশেদ আলমকে। সেখানে উপস্থিত আমরা খোরশেদ আলমকে উদ্ধার করি। পরক্ষোণেই ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন, সহ-সভাপতি আলমঙ্গীর হোসেন মানিকের সামনে আরোও কয়েকটি কিল ঘুষি মেরে তিনি চলে যান।
ভুক্তভোগী খোরশেদ আলম প্রধান বলেন, আমি জমি চাষের পাওনা টাকা চাইতে গত বুধবার তার বসতঘরের কাছে গেলে  আমাকে গালমন্দ ও মারধর করে। আমি বিচার পাওয়ার জন্য স্থানীয় নেতাদের কাছে গিয়েও বিচার পাইনি।
খোরশেদ আলমের ছেলে সোহেল বলেন, বাবাকে মারধর করছে বিচার পাইনি।শুক্রবার সন্ধ্যার পর পাওনা টাকা চাইতে গেলে আমাদের মারামারি হয় আলআমিনের।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আলমঙ্গীর হোসেন মানিক বলেন, ঘটনা যেটুকুই হয়েছে, আলআমিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। অচিরেই তাদেরকে নিয়ে বসবো এবং বিষয়টি মিমাংসা করার চেষ্টা করবো।
মুঠোফোনে আল আমিনের কাছে মারামারির বিষয়টি জানতে চাইলে বলেন, মোবাইলে কথা বলা যাবে না। আপনার প্রয়োজন হলে নাউজান গ্রামে আসেন।
সাবেক ইউপি মেম্বার জজ মিয়া বলেন, দোকানের সামনে ঘটনা ঘটেছে। তাদের কাছ থেকে জেনে নিন।
ইউপি মেম্বার মো.হুমায়ন বলেন, টাকা পাওনা-দেনা নিয়ে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় ধমধমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী দু’পক্ষের শান্তির লক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন