প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কাঁকৈরতলা জনতা কলেজের সভাপতি হলেন সুজন চন্দ্র ঘোষ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা সুজন চন্দ্র ঘোষ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শিপন মিয়ার স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী।

গত ৬ জুলাই শিক্ষা বোর্ড কলেজটির ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন চন্দ্র ঘোষ। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন আবুল বাসার এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তাপস বিহারী দাস।

এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সুজন চন্দ্র ঘোষ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশেষ করে, তাঁকে এ দায়িত্বে মনোনীত করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন