প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ৯:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পালাখাল মডেল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আযহার ইসলাম পাটোয়ারীর গণসংযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আযহার ইসলাম পাটোয়ারী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
আযহার ইসলাম পাটোয়ারী  ওই ইউনিয়নের মেঘদাইর গ্ৰামের কৃতি সন্তান, তিনি দেশ-বিদেশে সুনামের সাথে ব্যবসা-বাণিজ্য করে আসছেন। দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কাজ করে আসছে তিনি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্ৰামে মধ্য মোল্লা বাড়ির জামে মসজিদে  বাদ জুমা নামাজের পর মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও তিনি একই দিনে ওই ইউনিয়নের আইনপুর, আশারকোটা,পালাখালসহ বিভিন্ন গ্ৰামে  ব্যাপক গণসংযোগ চালান। এ সময়  ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আযহার ইসলাম পাটোয়ারী স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন, যার সমাধানে আযহার ইসলাম পাটোয়ারী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পালাখাল মডেল ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, প্রার্থীদের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন