চাঁদপুরের মতলব দক্ষিণে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) গ্রেপ্তাকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় অভিযান চালিয়ে ৯ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই মো. ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ ঘোড়াধারী এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় সোবহান গাজীর ছেলে রনি গাজী (২৬) কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মাদক, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মোজাম্মেল প্রধান হাসিব