কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষানবিশ আইনজীবী ও কড়ইয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আবেদীন স্বপন তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি পালন এবং জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার। এছাড়া সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মাওলানা হাসমত উল্লাহ, আব্দুল হান্নান, মোহাম্মদ বোরহান মজুমদার, জসিম উদ্দিন বকাউল, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, মনির হোসেন, বজলুর রহমান, আব্দুল মমিন ছাত্রনেতা শুকুর আলম, সোহরাব, নাহিদ, রেজাউল, শরীফ প্রমুখ।

মোঃ রাছেল, কচুয়া