প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ছয় মাসে ১০ লাখ কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি সরকার এখনো বাস্তবায়ন করতে পারেনি : হাসনাত আব্দুল্লাহ

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক বক্তব্য ও রাষ্ট্র সংস্কারের আহ্বান তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব মো. আকরাম হোসেন, কুমিল্লা অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনি, সদস্য সচিব আবু বকর মজুমদার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নবীন নওরোজ শাহ।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট দিয়েছিল, ফলাফল প্রকাশের পর দেখা গেল—অতীত সরকার ভোট চুরি করতো, কিন্তু বর্তমান সরকার ফলাফল চুরি করেছে।”

তিনি অভিযোগ করেন, জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি। একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

সভায় উপস্থিত অন্যান্য কেন্দ্রীয় নেতারাও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং দলীয় কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম এবং সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারী। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক পথসভায় অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন