প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

একই সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেল দুই জমজ বোন

নিজস্ব প্রতিনিধি
একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। এবার প্রাথমিক শিক্ষাবৃত্তি-২০২৫ পরীক্ষায়ও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদগঞ্জ উপজেলার দুই জমজ বোন।
মেধাবী এই দুই শিক্ষার্থী হলেন মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার।
তারা শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী ও গৃহিণী নাছিমা আক্তারের কন্যা। দুই মেয়ের একযোগে এই সাফল্যে পরিবার, শিক্ষক, বিদ্যালয় এবং স্বজনদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে মায়মুনা ও মুনতাহা—উভয়েই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
বর্তমানে তারা বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই দুই বোনের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহ ও অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।
শিক্ষক বাবা মোহাম্মদ আলী বলেন, “এটি মহান আল্লাহর অশেষ রহমত। আমরা চাই, মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।”
ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক ইকবাল হোসেন বলেন, “একই পরিবারের দুই জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ফরিদগঞ্জবাসীর জন্যই গর্বের। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন