কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা সভাপতি এবায়েদুর রহমান খোকনকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জের হোটেল রাজমহল থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোঃ মজিবুর রহমান।
তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে।

অনলাইন ডেস্ক