প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১০:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীকে অপহরণ ও মারধরের প্রধান আসামি গ্রেপ্তার

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীকে তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. জাফর গাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে অতিরিক্ত লোডশেডিংয়ের জেরে একদল লোক বিদ্যুৎ উপকেন্দ্র থেকে কর্মীদের তুলে নিয়ে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জাফর গাজী(৫০) এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশে এসআই রাকিবুল হাসান ও সঙ্গীয় ফোর্স উত্তর ধানুয়া গ্রামের গাজী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাফর গাজী ওই গ্রামের হাসেম গাজীর ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, “সরকারি কাজে বাধা প্রদান এবং বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীকে তুলে নিয়ে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, জাফর গাজীকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন