প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৮:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের উপাদীতে স্বপ্নময় সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মাসুদ হোসেন
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
শুক্রবার (১৭ জুলাই) সকালে ইউনিয়নের কোটরাবন্দ চৌরাস্তা স্বপ্নময় সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এদিন ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলজ ও ফুলের চারা রোপণ কর্মসূচি পালন করেন অলাভজনক ও অরাজনৈতিক এ সংগঠনটি।স্বপ্নময় সামাজিক সংগঠনের সভাপতি আল আমিন সরকার জানান, আমরা বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী, শীতবস্ত্রসহ বিভিন্ন সমাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় শুক্রবার থেকে শুরু হওয়া এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম জহির, ফিরোজ খান, মহসিন মজুমদার, সভাপতি আল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বকাউল, কোষাধক্ষ মিজান মিজি, সদস্য ফয়সাল খান, সুজন মিজি, শাওন মিজি, সোহেল মিজিসহ অন্যান্যরা।
আয়োজকরা বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য করতে হলে পরিবেশের বিকল্প নেই। যেহেতু এই পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে। বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকের অন্তত একটা করে গাছ লাগানো উচিত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন