প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক

এস. এম ইকবাল
সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত ঐক্য বজায় রেখে গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক। এরপর পবিত্র গীতা পাঠ করেন নারায়ণ রবিদাস।
আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আখন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিক মোল্লা, চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, এবং চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়ের।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুম বিল্লাহ, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন, উপজেলা স্কাউট কমিশনার ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি।
পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ কে এম হুমায়ুন কবির, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার টিপু এবং উপজেলা মৎস্যজীবী সংগ্রাম পরিষদের প্রতিনিধি অবিনাশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। ফরিদগঞ্জ প্রেসক্লাব অতীতের গৌরবময় ধারাবাহিকতা বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও জনমানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা পালনে নবনির্বাচিত কমিটি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে উপস্থিত অতিথিদের সম্মানে আয়োজিত প্রীতি মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন