প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মতলব পৌর যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই শনিবার বিকালে মতলব কমিউনিটি সেন্টারে এ সভা ও কমিটি গঠন হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার বলেন, যুবকরাই শক্তি। এই জেলায় এখন সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র সংগঠন ঐক্য পরিষদ। যারা অতীতে মাঠে রয়েছে এবং এখনও আছে। সময়ের সাথে সাথে আমাদের পরিধি বড় হচ্ছে।
তিনি আরও বলেন, এই সংগঠনটি ৩৮ বছর যাবৎ মাঠ পর্যায়ে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবীর জন্য কাজ করতে পেরে আমাদেরও ভালো লাগছে।এখন আমাদের মহিলা, যুব, ছাত্র সবাই সক্রিয়। কাজেই আগামীতে সংখ্যালঘু বান্ধবরাই মন্দিরগুলোর দায়িত্ব আসবে এবং এর মানোন্নয়নে ভূমিকা রাখবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, আমরা এ জেলায় দায়িত্ব পেয়ে একের পর এক কমিটি করে যাচ্ছি। চেষ্টা করছি ৮ উপজেলা এবং সকল পৌরসভাতে যুব ঐক্য পরিষদের সক্রিয় কমিটি উপহার দিতে।আমাদের পাশে থেকে সবাই যুব ঐক্য পরিষদকে শক্তিশালি করতে যুবকদের সংগঠনমুখী ও দাবী আদায়ে রাজপথে সোচ্চার হতে ভূমিকা নিবেন এমনটাই প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা,জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস,জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার,মতলব দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোস সাহা,সদস্য সচিব উৎপল চন্দ্র চন্দ,মতলব জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ,মতলব উত্তর ঐক্য পরিষদের আহ্বায়ক স্বপন সূত্রধর,জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ।
মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বাসুদেব মজুমদার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শিশির চন্দ্র শীল, যুগ্ম আহ্বায়ক লিখন ঘোষ,চাঁদপুর পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, জেলা ঐক্য পরিষদের সদস্য আশিষ মজুমদার,গৌতম রায়,হাজীগঞ্জ যুব ঐক্য পরিষদ নেতা হৃদয় দাস,উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুখরঞ্জন কর্মকার, সদস্য সচিব শ্যামল কর্মকার প্রমূখ।
সভা শেষে মতলব পৌর যুব ঐক্য পরিষদে আহ্বায়ক হিসেবে সঞ্জয় সাহা এবং সদস্য সচিব হিসেবে শ্রী সুদেব চন্দ্র আচার্য্যের নাম ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন