প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার এতিহ্যবাহী শাহতলী কামিল (এম.এ) মাদরাসার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯জুলাই (রবিবার) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকারের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। শিক্ষকদের আগমন প্রস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
শিক্ষার মান-উন্নয়নে সমাবেশ করতে হবে। যে কোন প্রতিষ্ঠানের মূল হচ্ছে ফলাফল। তাই পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সর্বোপরি শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।
মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক প্রভাষক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, , মাদরাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক (শরীরচর্চা) মো: শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক ভাবে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সামগ্রী ও প্রজেক্টর  প্রদান করেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন