প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মশারি বিতরণ

নিজস্ব প্রতিনিধি

ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের কাজে ব্যবহারের জন্য বিশেষ মশারি (মুদা মশারি) বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) বাদ আসর থেকে এশার নামাজ পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে এসব মশারি পৌঁছে দেওয়া হয়, যাতে জানাজার পূর্বে মৃত ব্যক্তির গোসলের সময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন মিয়াজী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (বতু), চেয়ারম্যান প্রিন্সিপাল এম. এ. মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, সহকারী সচিব মাওলানা ইসমাইল এবং সমাজকল্যাণ সম্পাদক খোশেদ আলম (ফল)।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন