প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে লামচরী উবি’র শিক্ষক ও অভিভাবকদের সাথে এডহক কমিটির মতবিনিময়

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার লামচরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এডহক কমিটির সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীর পাঠ গ্রহণের উদ্দেশ্য নিশ্চয়ই জ্ঞান অর্জন। তাই একজন শিক্ষক শিক্ষার্থীদের সহজে জানার কৌশল শেখাবেন। পাঠদান করবেন এবং যথাযথ অনুসরণের জন্য তদারকি করবেন। সে হিসেবে বলা যায়, শিক্ষকই একজন শিক্ষার্থীর প্রধানতম অভিভাবক।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লামচরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি ও খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুল হাসান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় বিগত দিনে অনেক ত্রুটি ছিল। বর্তমানে সেগুলো পরিবর্তন হচ্ছে। সে অনুযায়ী আমাদেরকেও পরিবর্তন হতে হবে। শিক্ষক এবং কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিত থেকে তাঁর নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিনিময়ে চাই শুধু পড়ালেখার মানোন্নয়ন ও পরীক্ষায় ভালো ফলাফল। এসময় তিনি শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানসহ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য মো. শহীদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক আবিদুর রেজা, লামচরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য রিনা বেগম, শিক্ষক প্রতিনিধি সালেহ্ আহমেদসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন