প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১০:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড.আনম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

ইসমাইল হোসেন বিপ্লব
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাঙ্গানী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শন করে স্কুলের অবকাঠামো উন্নয়ন সংস্কার, শ্রেণিকক্ষের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শিক্ষকদের বিষয় ভিত্তিক ট্রেনিং এবং তা বাস্তবায়নের উপর পরামর্শ,শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি: নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য  ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন