চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ মামলার আসামী এম.সি হৃদয় (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার দশপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় এসআই মো. জমসেদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া পানির ট্যাংকি এলাকা থেকে এম.সি হৃদয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে।
এম.সি হৃদয় মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর গ্রামের আব্দুল কাশেম আলী প্রধানের ছেলে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, এম.সি হৃদয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মোজাম্মেল প্রধান হাসিব