হাজীগঞ্জের উপজেলার ৫নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী জহির বেপারীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ প্রধানিয়া, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধানিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাশেম পাটোয়ারী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম পাটওয়ারী, রুহুল আমিন বেপারী, সাংবাদিক মানিক পাটোয়ারী , হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নুর মোহাম্মদ পাটোয়ারী,স্বপন বেপারী, মিজান বেপারী, নুরে আলম বেপারী, মান্নান বেপারী, জাকির পাটোয়ারী, আবু তাহের পাটোয়ারী, মনির, ইমন বেপারী, কাউসার আলম পাটোয়ারী, মো. তানভীর, ছাত্রনেতা রাহাত সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জহির বেপারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে তাদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

নিজস্ব প্রতিনিধি