বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রবীণ নেতা, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। পরে চিকিৎসকদের পরামর্শে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে আটটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তার দ্রুত ওপেন হার্ট সার্জারি প্রয়োজন।
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
তার দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য সবাইকে মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিনিধি