প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৬০ হাজার টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় বুধবার শহরের ওয়াপদা গেইট ও প্রেস ক্লাব রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া প্রায় ১,০০০-১,২০০টি এলপিজি সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ট্রেড লাইসেন্সে উল্লেখিত ঠিকানার পরিবর্তে অন্য স্থানে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স অয়ন এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা পাওয়া, সিগারেটের সঙ্গে খাদ্যপণ্য সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের দায়ে ওয়ান মিনিট-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন