প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ৮:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন রবিউল আলম

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রবিউল আলম। গত ৩০ জুলাই কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তানিমের স্বাক্ষরে চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয় রবিউল আলমকে। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক প্রতিক্রিয়ায় রবিউল আলম বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রচার, ভুয়া তথ্য প্রতিরোধ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন