প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্যাপিরাস পাঠাগারের আয়োজনে বর্ষার সাহিত্য আড্ডা

নিজস্ব প্রতিনিধি

বর্ষার সাহিত্য আড্ডার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার ৩১ জুলাই বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের চাঁদ টাওয়ারস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় ‘বৃষ্টিস্নাত ঋতু বর্ষা’ সম্পর্কে আলোচনা করেন পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী পরিষদের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, শিক্ষক ও সাহিত্যানুরাগী মাসুম বিল্লাহ ও বেলাল হোসাইন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ছিলো বর্ষা। তাঁর গানে এবং কবিতায় বারবার ঘুরেফিরে বর্ষার রূপচিত্র উঠে এসেছে। বাঙালির সুখ-দুঃখের ঋতু হচ্ছে বর্ষা।

তিনি আরও বলেন, বর্ষার প্রতি ভালোবাসা থেকে নূহাশপল্লীতে গাছের ডালে ডালে ছোট ছোট ঘর তৈরি করে বৃষ্টি উপভোগ করেছেন হুমায়ূন আহমেদ।

অনুষ্ঠানে ‘বৃষ্টিস্নাত ঋতু বর্ষা’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’- স্লোগানে গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্যাপিরাস পাঠাগার। যুবসমাজকে বইমুখী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তায় দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনাসভার আয়োজন করে আসছে। ইতোমধ্যে একক একটি বইমেলাও করেছে প্যাপিরাস পাঠাগার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন