প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৮:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবের গোবিন্দপুরে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এই ট্রফিকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলার আয়োজন করা হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সারপাড় একাদশ বনাম গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাব। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয় গোবিন্দপুর ইয়াং স্টার ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন যুবদল নেতা মো. রবিউল ইসলাম রবি।
মতলব দক্ষিণের গোবিন্দপুরে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক মানব-সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে। শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্জ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। মাদক মানুষের চিন্তা-চেতনাকে নস্যাৎ করে দেয় এবং মনুষ্যত্বকেও ধ্বংস করে দেয়। এসময় তিনি গোবিন্দপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী খোকনের নাম উল্লেখ করে হুশিয়ারী দিয়ে বলেন, চিহ্নিত এই মাদক ব্যবসায়ী খোকন হয় মাদক ছাড়বে, না হয় এই শান্তিপ্রিয় গোবিন্দপুর গ্রাম ছাড়বে। তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং মাদক ব্যবসা না ছাড়লে তাকে এই গ্রাম ছাড়া করা হবে।
খেলার উদ্বোধন করেন, নারায়ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেদায়েত উল্লাহ পাটোয়ারী।
বিএনপি নেতা আলী আর্শ্বাদ পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নবিউল্লাহ পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইব্রাহিম পাটোয়ারী, মহসিন পাটোয়ারী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন হৃদয়, ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব প্রধান, মালয়েশিয়া প্রবাসী শাহাদাত হোসেন মিয়াজী, ছাত্রদল নেতা নাঈম হোসেন বাবু, সমাজ সেবক মো. খোকন পাটোয়ারী প্রমুখ।
খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন, মো. নয়ন পাটোয়ারী, মো. শুভ পাটোয়ারী, মো. শাকিব পাটোয়ারী। খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে প্রথম চারজন গোলদাতাকে ২ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন সুইজারল্যান্ড প্রবাসী ফারুক মিয়াজী। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন