চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) উক্ত বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং উক্ত বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষকবৃন্দ।
উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু জাফর গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার এএইচএম হেলাল উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন মিজি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা হাওলাদার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফু হজি, ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য পারুল আক্তার, ইউনিয়ন যুবদল নেতা এমরান হোসেন মিরু, কেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নজরুল ইসলাম সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা।

মাসুদ হোসেন