প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ১০:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাই শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত, পরিবারের পাশে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল

মেহেদি হাসান রিমেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্মানিত সদস্য এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজারগাঁও ইউনিয়নে শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা তালুকদারসহ উপজেলা ছাত্রদল ও ১নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ও ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন