প্রকাশের সময়: বুধবার, ১৬ মার্চ, ২০২২ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জনপ্রিয়তা বাড়ছে হোমিওপ্যাথিক চিকিৎসক শ্রাবনী সাহার

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের কোড়ালিয়ার হোমিও চিকিৎসক ডাঃ শ্রাবনী সাহার সুনাম সবার মুখে মুখে। তিনি কোড়ালিয়া সড়কে মা হোমিও ফার্মেসীতে নিয়মিত রোগীদের সেবা দিয়ে এ সুনাম অর্জন করেছেন।
জানা যায়, শ্রাবনী সাহা ২০২১ সালের ১৫ জানুয়ারী থেকে কোড়ালিয়ার নিজস্ব চেম্বারে রোগী দেখা শুরু করেন। নারী ও শিশু রোগীদের নানাবিধ সুচিকিৎসা করে যাচ্ছেন বলে অল্প দিনেই তার ভালো চিকিৎসার সুনাম ছড়িয়ে যাচ্ছে। তিনি ঢাকা থেকে ডি. এইচ. এম. এস (রেজি নং-৩০৬০৩) অর্জন করেছেন। তিনি চাঁদপুর সদরের খলিশাডুলীতে অবস্থিত আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২০১৫ সালেই অধ্যয়ন শেষ করেছেন।
জান্নাত নামের এক নারী বলেন, আমি দীর্ঘদিন ১টি জটিল রোগে ভুগছিলাম। পরে কোড়ালিয়ার মা হোমিও ফার্মেসীতে বসা ডাঃ শ্রাবনী সাহার শরনাপন্ন হই। ইনশাআল্লাহ তার চিকিৎসা নিয়ে নিয়মিত হোমিও ঔষুধ সেবন করে এখন আগের চাইতে অনেকটা সুস্থ্য আছি।
মোঃ আলমগীর নামের আরেক লোক বলেন, আমার হাত পা ঘামাতো। পরে আমি কোড়ালিয়া সড়কের মা হোমিও ফার্মেসীতে গিয়ে ডাঃ শ্রাবনী সাহাকে বিস্তারিত বলি। তিনি মনযোগ সহকারে আমার রোগের কথা শুনে হোমিও ঔষুধ দেন। এখন আর আমার হাত পা ঘামায় না।
১৬ মার্চ বুধবার মা হোমিও ফার্মেসীতে গিয়ে চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজনের সাথে আলাপ হলে তারা বলেন, চিকিৎসক হিসেবে ডাঃ শ্রাবনী সাহা যথেষ্ট আন্তরিক। তিনি অনেকটা সময় নিয়েই রোগের সম্পর্কে শুনেন। এরপর প্রয়োজনীয় হোমিও ঔষুধ দেন। এমনকি তিনি এই হোমিও চিকিৎসা দিতে গিয়ে ঔষুধের খরছ ব্যাতীত নিজের জন্য কোন ফি নেন না। এটি তার একটি মানবিক গুণ বলা যেতে পারে।
এক সাক্ষাৎকারে মা হোমিও ফার্মেসীতে বসা ডাঃ শ্রাবনী সাহা বলেন, আমি চেষ্টা করি হোমিও চিকিৎসা সেবার সুনাম সেবাপ্রার্থীদের দৌঁড়গোরায় পৌঁছে দিতে। সম্মাণটুকু নিয়ে যাতে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত আন্তরিকতারসহিত মানুষকে চিকিৎসা সেবা দিতে পারি। সেজন্য সকলের আশির্বাদ কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন