প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামী শরীয়ার বিকল্প নেই : মাওলানা মাকসুদুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামী শরীয়ার বিকল্প নেই। বারবার বাংলার মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার সন্তান এতিম হয়েছে, বিধবা হয়েছে অনেক নারী। এগুলো জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি তা পূরণ হয় নাই। বৈষম্যরোধ করতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলাম-ই একমাত্র পরীক্ষিত পদ্ধতি।
আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিকাল ৩টায় চাঁদপুর বায়তুল আমিন মসজিদ চত্বরে  ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা আয়োজিত গণসমাবেশপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, গতকাল সরকারই মাদরাসা আলীয়ায় যে তান্ডব চালানো হয়েছে তাতে গোটা জাতিকে আবার ভাবনায় ফেলে দিয়েছে।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বি, দফায় দফায় তরল গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের বিলে চলছে কারচুপি। এভাবে একটি দেশ চলতে পারে না। অপরদিকে মাদকের সয়লাব এতটাই বৃদ্ধি হয়েছে যে, দেশের কিশোর, ছাত্র ও যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপণীত।
এতে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরউদ্দীন খান, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সাবেক সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুফতি আল-আমিন, সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইন,  প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন