প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন বাস চলাচলের বিরুদ্ধে মানববন্ধন

মোজাম্মেল প্রধান হাসিব
ফিটনেস ও লাইসেন্সবিহীন এবং অদক্ষ চালক দিয়ে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধে মানববন্ধন করেছে মতলবের সচেতন সমাজ।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পানির ট্যাংকি এলাকায় আটোগাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে এবং সচেতন সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে হলে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ করতে হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোর মধ্যে চালকদের বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই, নতুবা অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না।
মানববন্ধনে ব্যাটারী চালিত অটোরিক্সা মালিক ও ড্রাইভার কল্যান সমিতির সহ-সভাপতি শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধাক্ষ্য আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটো গাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বুধবার (৫ আগষ্ট) মতলব-বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যাওয়া। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন