ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, ঝরেপড়া রোধ, শতভাগ পাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১৩৯নং ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোঃ সাকিব পাঠানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তালিম পাঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মাসুদ হোসেন, নাছরিন আক্তার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি শরীফ হাজী, বিদ্যালয় পিটিএ কমিটির সহ সভাপতি অহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে আগত মায়েদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ পরিক্রমার প্রথম ধাপ। মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে যখন একটি শিশু প্রথম বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে তখন শুরু হয় তার নতুন জগতে বিচরণ। এই বিচরণকে মসৃণ করতে মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষায় ‘মা সমাবেশ’ নামক এই আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে। এই মা সমাবেশের মাধ্যমেই সমাজকে সচেতন করা হয় শিশু শিক্ষার প্রতি নজর দেয়ার জন্য। শিশুর ভবিষ্যৎ গঠনে প্রথম পদক্ষেপ সাধারণত মা-ই নিয়ে থাকেন। তাই ‘মা সমাবেশ’ অত্যন্ত গুরুত্ব বহন করে।
বক্তারা আরো বলেন, এই সমাবেশটি শিক্ষার্থীর ঘাটতিগুলো সনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি এবং শেখার কাজে শিশুকে আগ্রহী করে তোলা যায়। শিশুকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার জন্য এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করার জন্য সম্ভব হয় মা সমাবেশের মাধ্যমেই। মা সমাবেশের মাধ্যমে একজন মা আরও একাধিক মায়ের সাথে ভাব বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন যার দরূন সন্তানের জন্য সঠিক ও উপযুক্ত লক্ষ্য নির্ধারণ সহজ হয়।
উক্ত মা সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাদ্দাম, ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মিঠু রানী রায়, সদস্য সচিব ও উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা আসমা আক্তার, নাছিমা আক্তার, রুবিনা আক্তার সহ অভিভাবক ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন