প্রকাশের সময়: শনিবার, ৮ আগস্ট, ২০২৬ । ২:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মহিলা সংসদের আয়োজনে উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর মহিলা সংসদের সভাপতি তাসনিম জোহরা-এর আগমন উপলক্ষে আলোচনা সভা ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ চাঁদপুর মহিলা সংসদের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ‌

তিনি বলেন, চাঁদপুর মহিলা সংসদের জরাজীর্ণ ভবনটি আমরা উপলব্ধি করতে পেরেছি। ইতিমধ্যে আমরা এটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেটি আমরা সহসাই করব। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। যাতে করে সাজানো-গোছানো একটি প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তুলতে পারি। এই কাজটি আমরা দ্রুতই করব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, চাঁদপুর মহিলা সংসদের সমাজসেবা এবং মহিলা দপ্তর কর্তৃক নিবন্ধন হওয়া প্রয়োজন। এতে করে সরকারি সহায়তা পাওয়া সহজ হবে। এখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাসহ অন্যান্য কার্যক্রম থাকা প্রয়োজন। এতে করে খানকা নারীরা আরও বেশি সমৃদ্ধ হবে।

চাঁদপুর মহিলা সংসদের সভাপতি তাসনিম জোহরা-এর সভাপতিত্বে এবং সদস্য ও চাঁদপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মনিরা আক্তারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, ডিএইচ এক্সপ্রেসের চেয়ারম্যান, লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয়। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন চাঁদপুর মহিলা সংসদের সাধারণ সম্পাদক আফরোজা জাহান আখন্দ।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রুপালী চম্পকের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা। এছাড়াও আয়োজন উপলক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ছোট্ট পরিসরে তাদের উৎপাদিত পণ্যর প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর মহিলা সংসদের অন্যান্য সদস্য সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন