প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১২:৫৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে ভর্তি কাউছার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. কাউছার আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেন।

বর্তমানে মো. কাউছার আহমেদ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে তার পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে। তবে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১০ আগস্ট) তাকে ঢাকায় নেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

কাউছার আহমেদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন