প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ১:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাজীগঞ্জের হৃদয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

চাঁদপুরেের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হৃদয় (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার সকালে নবকলস এলাকায় মো. লিটনের নির্মাণাধীন ভবনে। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেনাপুর গ্রামে।

নবকলস এলাকায় প্রধানীয়া বাড়ীতে স্ত্রীকে নিয়ে একটি ভাড়া করা বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, লিটনের নির্মানাধীন ভবনের দোতলায় কাজ করছিলেন রাজমিস্ত্রি (ইমারতশ্রমিক) মো. হৃদয়। ভবনটির দোতলা থেকে তিনতলায় একটি লোহার অ্যাঙ্গেল নেওয়ার সময় ভবনের পাশ দিয়ে টানা বিদ্যুতের খোলা তারে সেটি লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর শরীরও বিদ্যুৎস্পৃষ্ট হলে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণ অচেতন থাকার পর সেখানেই মারা যান তিনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ বা মামলা করেননি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন