প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ । ৯:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা : ইউএনও কেএম ইশমাম

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং ডাকবক্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অত্র বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত ৩০ জন কৃতি ছাত্র-ছাত্রী এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষকদের এ সংবর্ধনা দেওয়া হয়।
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিরান হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সন্তানের প্রথম ও সবচেয়ে প্রভাবশালী শিক্ষক তার মা। মায়েরা সচেতন হলে শিক্ষার গুণগত মান বাড়ানো সহজ হবে। শিশুদের যতটুকু সম্ভব ডিভাইজ থেকে দূরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এ ছাড়াও ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে কোনো ধরনের মাদক যেন স্পর্শ করতে না পারে। মোবাইল আসক্ত হওয়া যাবেনা। পিতা-মাতা এবং শিক্ষকদের সন্মান করতে হবে। তাদের কথা শোনতে ও মানতে হবে। এসময় তিনি আজকের এ সংবর্ধনার আয়োজনকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  জাভেদ হোসেন, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, সংবর্ধিত অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুন নাহার আক্তার বকুল, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, ডাকবক্স ফাউন্ডেশনের সজিব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।
আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট, নগদ অর্থ এবং গুণী শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন