প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ২:২৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরের ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৮১ জন, পাসের হার ৭২.০৬ শতাংশ

মাসুদ হোসেন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশের সঙ্গে চাঁদপুরেও এ ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। চাঁদপুর সদর উপজেলার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ হাজার ২৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৮১ জন। উপজেলায় মোট পাসের হার ৭২.০৬ শতাংশ। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে মোহাম্মদ আলী জিন্নাহ সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ ফলাফল নিশ্চিত করেছেন।

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২৩২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। বিদ্যালয়টির পাসের হার ৮৯.৬৬ শতাংশ। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। পাসের হার ৯৬.৬৭ শতাংশ। আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। পাসের হার ৯৩.৮৯ শতাংশ।

পুরানবাজার এমএইচ উচ্চ বিদ্যালয় থেকে ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাসের হার ৭৬.৭৭ শতাংশ।গনি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৬৮.৬৪ শতাংশ। চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৪৮.৪৮ শতাংশ। আক্কাছ আলী রেলওয়ে একাডেমি থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৯.৬৫ শতাংশ। আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৭৫.৫৬ শতাংশ।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৫০.১৩ শতাংশ। বাগাদী গনি উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬০ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৪৯.৫৯ শতাংশ। বহরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৫৯.৫০ শতাংশ। বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৬৪.৫৮ শতাংশ।

চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৬৫.৩৫ শতাংশ। চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় থেকে ১৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৮৯ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৬৪.৪৯ শতাংশ। ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় থেকে ৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৭৮.৮৯ শতাংশ।

ডাসাদী উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ২৫ শতাংশ। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৫৫.৫৬ শতাংশ। হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ২৬.৬৭ শতাংশ।

হামানকদ্দি উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫০ শতাংশ। হামানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৩ শতাংশ। হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২২ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৪৪ শতাংশ। জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৪৬.৯৭ শতাংশ।

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১২ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ২৬.০৯ শতাংশ। কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৭ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৩.১৩ শতাংশ। খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৮৮ শতাংশ।

কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৫৭.৩৮ শতাংশ। লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৬৫.০৮ শতাংশ। লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাসের হার ৮৮.১১ শতাংশ।

লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৭ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৪ শতাংশ। এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৫৮.৩৩ শতাংশ। মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৬৪.৯১ শতাংশ।

মৈশাদি উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২০ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৬৯ শতাংশ। মনিহার জিএম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৩ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৭৬.৪৭ শতাংশ। নানুপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৫৭.৮৯ শতাংশ।

উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৫১.১১ শতাংশ। পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৫ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৫.৫৬ শতাংশ। পীর মহসিন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৭৯.৩১ শতাংশ।

পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৮.৯৭ শতাংশ। রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয় থেকে ৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৬৯.৭০ শতাংশ। রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৯৩.৩৩ শতাংশ।

সফরমালী উচ্চ বিদ্যালয় থেকে ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৯ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৪৪.৩২ শতাংশ। সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৫৩.৮৫ শতাংশ। সাহাতলী উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ২১.৭৪ শতাংশ।

ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৬২.১৬ শতাংশ। তরপুরচণ্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৬৯.০৫ শতাংশ। দ্বারকানাথ ডিএন উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাসের হার ৭৫ শতাংশ।

গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল থেকে ১০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৬৩.১১ শতাংশ। ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পাসের হার শতভাগ। বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমি থেকে ৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩। পাসের হার ৬৩.২৪ শতাংশ। কালেক্টরেট স্কুল থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৭.৫০ শতাংশ।

এছাড়াও ভোকেশনাল হতে উপজেলার চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ১৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩। পাসের হার ৫২.৪১ শতাংশ। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার ৩৫ শতাংশ। ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৪৯.০৯ শতাংশ এবং কামরাঙা উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭ জন। জিপিএ-৫ পায়নি কেউ পাসের হার ৮৭ শতাংশ। সর্বমোট পাশের হার ৫১.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন