প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ১২:২৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে জিপিএ-৫ পেয়েছে ৪ জন

নিজস্ব প্রতিনিধি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ৪জন এ+ সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
 ১০আগস্ট (সোমবার) সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা মোট ৪৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৫১.১১ভাগ। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে-৪জন, এ- গ্রেড পেয়েছে-৪জন, বি গ্রেড পেয়েছে-৪জন, সি গ্রেড পেয়েছে-৭জন।
এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তরা হলো-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১। সাবিহা আনহা, পিতা: মোহাম্মদ সোহরাব হোসেন, মাতা: কামরুন্নাহার গ্রাম: উত্তর হামান কর্দ্দি, বোর্ড রোল নং- ১৭৫১৩৮, সেশন -২০২৪-২০২৫, ২। রুবাইয়া বিদুন, পিতা: মো: বিল্লাল হোসেন খাঁন, মাতা: রাবেয়া বসরি, গ্রাম: বড় শাহতলী, বোর্ড রোল নং-১৭৫১৩৯, সেশন: ২০২৪-২০২৫, ৩। মেহেরুন নেছা, পিতা: মোরশেদ তপদার, মাতা: রেহানা পারভীন, গ্রাম: পাইকদী, বোর্ড রোল নং-১৭৫১৪১, সেশন -২০২৪-২০২৫, ৪। মারজিয়া ইসলাম লামিয়া, পিতা: মো: বিল্লাল হোসেন খাঁন, মাতা: সামছুন নাহার, গ্রাম: বড় শাহতলী
বোর্ড রোল নং-১৭৫১৪২, সেশন -২০২৪-২০২৫।
তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।
এদিকে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানসহ সকল শিক্ষকবৃন্দগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন