প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ৯:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিপিএ-৫ পাওয়া সামিয়া আহমেদের স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়া

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী ভূইয়া বাড়ির কৃতী শিক্ষার্থী সামিয়া আহমেদ এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। সে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১০৪২।
সামিয়া আহমেদের বাবা খাজা আহমেদ একজন ব্যবসায়ী এবং মা ফাতেমা আক্তার গৃহিণী। চার বোনের মধ্যে সামিয়া দ্বিতীয়। তার তিন বোনও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়েদের এমন শিক্ষার পরিবেশ ও সাফল্যে পরিবারে আনন্দের আবহ বিরাজ করছে। সামিয়ার এ সাফল্যে তারআত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও আনন্দের সৃষ্টি হয়েছে।
সামিয়া আহমেদের‌ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার বাবা মা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান,পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী সামিয়া। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে সে। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ তার এই সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তারা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সামিয়া আহমেদ জানায়, বড় হয়ে সে একজন ম্যাজিস্ট্রেট হতে চায়। এ লক্ষ্যে ভবিষ্যতে বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনেরও ইচ্ছা রয়েছে তার। শুধু ভালো ক্যারিয়ার গড়াই নয়, একজন ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করাই তার অন্যতম লক্ষ্য।
সামিয়ার পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, অধ্যবসায় ও মেধার ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতেও সে সাফল্যের স্বাক্ষর রাখবে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের জন্য অবদান রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন