প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৮:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চাঁদপুর লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আপন দুই বোনকে গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। পুলিশের দাবি, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ পল্টুন এলাকায় অভিযান চালায় নৌ-থানা পুলিশ।

নৌ-থানার ওসি আজমগীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই নারীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো একটি হাতব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আছমা বেগম ও আমেনা বেগম। পুলিশ জানিয়েছে, তারা আপন দুই বোন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাটে এসেছিলেন তারা।

চাঁদপুর নৌ-থানার ওসি আজমগীর হোসাইন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীর ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন