প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩ মাদকসেবীকে মোবাইল কোর্টে কারাদণ্ড

এস. এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলার বর্ডার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় সোহেলকে ৩০ দিন, আল আমিনকে ৬০ দিন এবং রাকিব হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান।

অভিযানে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন, এএসআই জুয়েল মিয়া, মাসুদ আলম, সান্তুনু দাসসহ পুলিশের সঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর.এম জাহিদ হাসান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, ফরিদগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন