প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১২:০৭ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তিতে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মেহের কালীবাড়ি দক্ষিণ বাজারের হাজী মহিন উদ্দিন টাওয়ারে পূবালী ব্যাংক পিএলসি’র শাহরাস্তি উপশাখার সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাশলেস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র হাজীগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মাসরুর হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য এবং আলতাফ অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আকতার হোসেন পাটোয়ারী।

শাহরাস্তি উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন উপশাখার কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মোঃ নুরে আলম ও মোঃ সোহরাব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাইনুল ইসলাম বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহকরা সহজে এবং নিরাপদে বিভিন্ন ধরনের কেনাকাটা ও লেনদেন করতে পারেন। স্থানীয় ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের এ সুবিধা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাসরুর হাসান ভূঁইয়া বলেন, ক্যাশলেস লেনদেন শুধু সময় ও অর্থ সাশ্রয় করে না, এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তাও বৃদ্ধি পায়। ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় অভ্যস্ত করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য ও মোঃ আকতার হোসেন পাটোয়ারী ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরে ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করেন। বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতার ওপরও গুরুত্ব দেন তারা।

শাহরাস্তি উপশাখার পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বাংলা কিউআর কোড প্রদানের কার্যক্রম নিশ্চিত করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর, শাইফুল হার্ডওয়্যার, নিউ মিষ্টি মুখ, আলিফ এন্টারপ্রাইজ, রাব্বি ট্রেডার্স, মেহেদী স্টোর, আল আমিন এগ্রো ফার্ম, মাতা পিতা জেনারেল স্টোর, হারুন স্টোর, পাল শিল্পালয়, বণিক স্টোর, ভাই ভাই ফল ভান্ডার, উত্তম পানের আড়ত, রুবাইয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং, গাজী এন্টারপ্রাইজ, শাহরাস্তি ফোম হাউস, জনপ্রিয় স্টোর, কাজল শিল্পালয়, শাহরাস্তি এন্টারপ্রাইজ, মা ফরেন ফার্নিচার হাউস, আফসানা মেডিকেল হল, বন্ধন কমিউনিকেশনস, রোজ ভ্যালি ইলেকট্রনিক, মিম এন্টারপ্রাইজ, রিভার ভিউ কফি ও রেস্টুরেন্ট, নির্ঝর ফুড পার্ক ও কমিউনিটি সেন্টার, পপুলার হাসপাতাল ফার্মেসি, গ্রিন হোমস ও ইলেকট্রনিক্স, স্মার্ট ইলেকট্রনিক্স ও সোলার হাউস, ইনফিনিটি অরেঞ্জ ফ্যাশন মল, শাহরাস্তি ডিজিটাল সাইন এবং সীমান্ত এন্টারপ্রাইজ উল্লেখযোগ্য।

সভায় বক্তারা উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল লেনদেন বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও স্বচ্ছ করা সম্ভব। পরে উপস্থিত ব্যবসায়ী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন